• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পি.এম.
শিবির সমর্থিত জকসু ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম -ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিয়াজুল ইসলাম জানান, ভোটগ্রহণের পর বিভিন্ন বিভাগে গিয়ে দেখা গেছে, ছাত্রদলের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের ভোটে প্রভাব ফেলছে। তিনি বলেন, “ফিজিক্স বিভাগে আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রদলের এজেন্টরা চিরকুট কেড়ে নিচ্ছিল। 

দর্শন বিভাগে এজেন্টরা প্যানেলের পরিচিতি বই প্রকাশ করে বসে ছিলেন। আমাদের এজেন্টদের বাধা দিতে গিয়ে কেন্দ্রের ভেতরে সহপাঠীকে মারধরের চেষ্টা করা হয়। পরে শিক্ষক সমিতির সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।”

রিয়াজুল ইসলাম আরও বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগেও একই ধরনের কার্যকলাপ চলছে। আমরা শঙ্কিত যে ভোট গণনার সময় তারা বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। নির্বাচন কমিশন জানে না বা এখনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”

জকসু নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। মোট ৩৯টি কেন্দ্রে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী ভোট দিচ্ছেন। ২১টি পদের জন্য ১৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী শিক্ষার্থীদের জন্য নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের