• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

১১ দিনে রেমিট্যান্স ৭৩ কোটি ৬৬ লাখ ডলার


প্রকাশ:  ১২ জানুয়ারী ২০২৫, ১০:১২ পি.এম.
শেয়ার করুন 0
১১ দিনে রেমিট্যান্স ৭৩ কোটি ৬৬ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার (১২ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, নতুন বছরের প্রথম ১১ দিনের প্রতিদিন গড়ে দেশে এসেছে ছয় কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৫৪৫ ডলার। এ প্রবাসী আয় আগের মাস ডিসেম্বর ও আগের বছরের জানুয়ারি মাসের প্রতিদিনের তুলনায় কম।

গত বছরের ডিসেম্বরের মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৩৫ ডলার। আগের বছরের জানুয়ারি মাসে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২৯ ডলার।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার।

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের এসেছে দুই কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার ডলার।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন