• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পড়শী’র বিয়ে


প্রকাশ:  ১২ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

বিনোদন ডেস্ক

রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শী। গানের জগতে তার পথচলা শুরু হয়েছিল সেখান থেকেই। এখন গানের ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে। নিয়মিত স্টেজ শো করছেন এবং প্রকাশ করছেন নতুন গান।

এরই মধ্যে জানা গেছে, পড়শী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পড়শী ও নিলয়ের বিয়ের এই খবর।

খোঁজ নিয়ে জানা গেছে, পড়শী ও নিলয় প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার একই আসরে তারা অংশ নেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং কয়েক মাস এখানে ছিল। সেই সময় পড়শী ও নিলয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই সংবাদ প্রকাশ্যে আনতে আগ্রহী নয়।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

পড়শীর মায়ের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এ বিষয়ে আপাতত কিছুই বলতে চান না বলে জানান।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী