• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কারওয়ান বাজার

মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছোড়া হয় টিয়ার গ্যাস। এতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিট থেকে থেমে থেমে এ সংঘর্ষ শুরু হয়। 

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
মিরপুরে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা
চার দিনেও জাপান গার্ডেন সিটির ৭ ভবনে বিদ্যুৎ ফেরেনি
প্রতীকী ছবি
পুরান ঢাকায় গুদামে বিস্ফোরণ, নিহত ১