রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৭ জন আটক

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের পরিচালিত নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মোঃ রুবেল (২০), রবিউল ওরফে হৃদয় (১৮), মহসিন (৩৫), মোঃ ইমন ওরফে জীবন (২০), মোঃ জহিরুল (৩০), মোঃ মানিক (২০), মোঃ রকিব (২০), মোঃ হাকিম বাবু (৩২), মোঃ আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মোঃ রায়হান (১৯), মোঃ জাহিদ (১৮), মোঃ মামুন (২০), সায়েম মল্লিক (২৪), আব্দুর রহিম (১৯), নীরব (১৮), মোঃ তৌহিদ (৩০), মোঃ রানা ওরফে সোনা (২৪), মোঃ ছগির সাগীর শাকিল ওরফে গোরকা শাকিল (৫৪), মোঃ রাব্বী কালু (১৮), মোঃ নাজিম (৩৫), মোঃ তৌহিদুল ইসলাম তামিম (২২), মোঃ আল আমিন দাবাবু (২৩), মোঃ মানিক (৩৫), মোঃ বাদল (২৬), মোঃ রবিউল ইসলাম হৃদয় (২৫), মোঃ সুলতান মৃধা (৩২), মোঃ ইমন (২৬), মোঃ দুলাল মিয়া (৩৫), মোঃ রাসেল (৩২), মোঃ সাইদ সরদার ওরফে সাহিদ (২৪), আকাশ (২৩), মোঃ ফারুক ওরফে ওমর ফারুক (২৬), কর্নেল (১৯), মোঃ মাইন উদ্দিন (২১), মোঃ সিফাত ওরফে হিটার (২২), মোঃ নাহিদুল (২৫), মোঃ মারুফ (২২), মোঃ সাগর (২২), রিয়াজ হোসেন (২২), মোঃ সজিব (২৪), সিদ্দিক (২০), জিনিয়া (২৩), মোঃ শাকিল আহম্মদ খাঁন (৩০), মোঃ উজ্বল মিয়া (৩১), মেহেদী হাসান আবির, চন্দন (৩৫), মোঃ বকুল (৫০), জাহিদ হাসান (১৯), রহমত উল্লাহ (২২), মোঃ গোলাম কিবরিয়া (১৯), মোঃ সিয়াম এ নূর উৎস (২৭), মোঃ কামাল (৪৫), মাহবুবুর রহমান (৪১), মোঃ কালাম মোল্লা (৫২) এবং মোঃ ইয়াছিন আরাফাত (২৩)।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়াদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৭ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৭ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৭ জন, আদাবর থানা থেকে ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস/আ








মন্তব্য