• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন

ঢাকা-১০ আসনে রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছে; বিভ্রান্তির সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পি.এম.
ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় রবিউল আলম রবি বলেন, আজকের নির্বাচনী প্রক্রিয়ায় যে অগ্রগতি হয়েছে, তা একটি গ্রহণযোগ্য নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের দিকে দেশকে এগিয়ে নিচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি দলের হাতে তুলে দেবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে গণতন্ত্র পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি জাতির জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, যারা ভোটার হিসেবে সবসময় নিজেদের মতামত ও রায়ের মাধ্যমে গণতন্ত্র ও রাষ্ট্র ব্যবস্থাপনাকে সঠিক পথে রাখতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।

তিনি বলেন, বাস্তবতা হলো সরকার ও প্রশাসন সব রাজনৈতিক দল ও প্রার্থীকে সমান সুযোগ দিচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন তাদের দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

রবিউল আলম বলেন, ভোটারদের সমর্থন, জনপ্রিয়তা, কর্মীদের সক্রিয়তা ও সাংগঠনিক শক্তির দিক থেকে বড় দলগুলো স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে। এটিই রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। 

তিনি আরও বলেন, তারপরও সব রাজনৈতিক দল ও প্রার্থী তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছে। তাই বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অন্য দলের কার্যক্রম বেশি মনে হলে সেটিকে অসমতা হিসেবে না দেখে নিজেদের রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও বাড়ানো উচিত। সমর্থন ও জনপ্রিয়তা বাড়ানোর মধ্য দিয়েই প্রতিযোগিতায় সমান অবস্থানে আসা সম্ভব।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে