• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

মাথায় ২৭ সেলাই

স্ট্রোক করে গুরুতর আহত তৌসিফ আহমেদ

বিনোদন ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ পি.এম.
জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। সংগৃহীত ছবি

জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। মাথায় আঘাত লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হলে তার মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরা পরে নিশ্চিত করেন, তিনি স্ট্রোক করেছেন।

গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১ জানুয়ারি) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বাসায় ফেরেন।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তৌসিফ আহমেদ বলেন, ‘২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। মাথায় প্রচণ্ড আঘাত পাই, অনেক রক্ত বের হয়। মাথায় ২৭টা সেলাই লেগেছে। এখন আগের চেয়ে একটু ভালো লাগছে, তাই বাসায় ফিরেছি।’

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই শিল্পী। বর্তমানে কিছুটা ভালো অনুভব করলেও এখনও একাধিক চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে প্রথমবার এবং ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তৌসিফ আহমেদ। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে দীর্ঘ সময় বিশ্রামে ছিলেন তিনি।

শারীরিক অসুস্থতার মধ্যেও সংগীতে ফেরার প্রবল ইচ্ছার কথা জানিয়ে তৌসিফ বলেন, ‘এভাবে কতদিন ঘরবন্দি থাকা যায়? কয়েক বছর ধরে শরীর ভালো না। কোথাও যেতে পারছি না। বাসায় থেকে নতুন গান করা যায় না। গান ছাড়া আমি ভালো নেই।’

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকবি ও শিল্পী তৌসিফ আহমেদ। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

দেশের অডিও জগতের এই শ্রোতাপ্রিয় শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। তার প্রথম দিককার প্রায় সব অ্যালবামই ব্যাপক জনপ্রিয়তা পায়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ