• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার একটি শোকবার্তায় বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন।’

প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মার প্রশান্তি কামনা করে বিসিবি, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মহান ক্ষতির ফলে পুরো দেশের সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তির জন্য আমাদের প্রার্থনা রইল।’

দেশের ক্রিকেটে বিএনপির সাবেক চেয়ারপার্সনের অবদানও স্মরণ করেছে বিসিবি। লিখেছে, ‘বিসিবি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে, দেশের ক্রিকেটের উন্নতির জন্য তিনি যে অশেষ আশীর্বাদ ও শুভেচ্ছা জানাতেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সময়ে তিনি বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসাধারণ সহায়তা প্রদান করেছিলেন। ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলার জাতীয় স্তরে প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার দূরদৃষ্টি এবং উৎসাহ আজকের ক্রিকেটের অনেক উন্নতির পথ প্রশস্ত করেছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র