• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৮ জন। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) মেক্সিকোতে ২৫০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে যায়। খবর এএফপির।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, দক্ষিণ ওয়াক্সাকা রাজ্যে ভ্রমণের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। নৌবাহিনী প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে এক বিবৃতিতে ঘোষণা করা হয় যে, ৯৮ জন আহত হয়েছেন এবং দুর্ভাগ্যবশত ১৩ জন প্রাণ হারিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, তিনি নৌবাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হচ্ছে। ট্রেনটি মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচল করে এবং এটি একটি যাত্রী ও মালবাহী ট্রেন।

দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়নের জন্য তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের অধীনে একটি প্রধান অবকাঠামো প্রকল্প হিসেবে ২০২৩ সালে এই রেললাইনটি উদ্বোধন করা হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন