• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জোড়া হারের পরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নোয়াখালী এক্সপ্রেসের

স্পোর্টস ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিপিএলের চলমান দ্বাদশ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দলের শুরুটা যেভাবে হয়েছে, তাতে দুই ম্যাচে হারের কারণে তারা কিছুটা ব্যাকফুটে। গতকাল (শনিবার) সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ১ উইকেটে হেরে যায় দলটি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন বলেছেন, “এখানকার কন্ডিশনে প্রথম ৩-৪ ওভার চ্যালেঞ্জিং। বল অনেক ভালো মুভ করছে, নতুন ব্যাটারদের জন্য খেলা কঠিন। আশা করি আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব। এই ম্যাচে সবসময় বিশ্বাস ছিল যে ভালো জুটি এবং পরবর্তী ব্রেকথ্রু আসলে আমরা ভালো করতে পারব। কিছুটা আনলাকি হয়েছে যে ম্যাচটা জিততে পারিনি।”

তিনি আরও যোগ করেছেন, “নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় পেনাল্টি হিসেবে শেষ দিকে একজন ফিল্ডারকে ভেতরে আনতে হয়। শিশিরসহ পরিস্থিতিতে এটা বোলারদের জন্য আরও কঠিন করেছে। আমরা বিশ্বাস রেখেছিলাম জিততে পারব, তবে করতে পারিনি।”

জাতীয় দলের এই ক্রিকেটারের মতে, দলের ক্রিকেটারদের সামর্থ্য আছে এবং শীঘ্রই দল পুনরায় গুছিয়ে ওঠার পথে থাকবে। “টপ অর্ডার দ্রুত মানিয়ে নিতে চায়। বিপিএলে এমনটা স্বাভাবিক। যারা খেলছে তাদেরও সামর্থ্য রয়েছে। ১-২ ম্যাচের ভিত্তিতে জাজ না করা ভালো। আশা করছি দল হিসেবে আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া