• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মধুপুর

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
ইউএনওর কম্বল বিতরণ। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আজ সর্বোচ্চ শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১২টায় মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রচণ্ড শীতে কাঁপতে থাকা অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।

গভীর রাতে শীতার্ত মানুষের খোঁজখবর নিয়ে রাস্তাঘাট, বাজার এলাকা ও খোলা স্থানে অবস্থানরত দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল'সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ইউএনও জুবায়ের হোসেন বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও ভাসমান মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। শীত যতদিন থাকবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, চলমান শৈত্যপ্রবাহে মধুপুর উপজেলার নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই কম্বল বিতরণ কর্মসূচি শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ