• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
নুসরাত ফারিয়া -ছবি-ভিওডি বাংলা

ঢাকার বাইরেই যেন এখন বেশির ভাগ সময় কাটাচ্ছেন নুসরাত ফারিয়া। বছরের শেষ সময় ও বড়দিনের ছুটিতে তিনি কানাডার টরন্টো এবং ওটায়ায় অবস্থান করছেন। চলতি সফরে নায়িকার সঙ্গে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খানকেও।

সামাজিক মাধ্যমে শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত ছবিতে নুসরাতকে দেখা গেছে গ্ল্যামারাস লুকে। অফ-শোল্ডার কালো গাউনে, খোলা চুলে উষ্ণ ভঙ্গিতে নায়িকা ক্যামেরার দিকে তাকিয়ে বসেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।’

ভক্তরা ছবিগুলোতে প্রশংসা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘নুসরাতকে দেখলে মনে হয় ক্লিওপেট্রার মতো সৌন্দর্য,’ আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি।

ওটায়ার আরেকটি ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, ব্যান্ডানা ও সানগ্লাসে দেখা গেছে, হাতে একটি ফুলের তোড়া নিয়ে। নুসরাত তার পাশে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন।

জানা গেছে, এই দুই তারকা আগামীকাল ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশের মাটিতে নুসরাত ফারিয়া ও জায়েদ খানের ঘোরাঘুরি ও বছরের শেষ উদযাপন এখন ভক্ত ও নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ