• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প

মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল তারেক রহমানের সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা এর আগে কেউ পাননি। বৃহস্পতিবার তারেক রহমানকে দেওয়া সংবর্ধনা ছিল ঐতিহাসিক।’

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক ইতিহাসে এমন স্বতঃস্ফূর্ত গণসমর্থন বিরল। তারেক রহমানের আগমন দেশজুড়ে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে, রাজনৈতিক পরিস্থিতিতে এনেছে ইতিবাচক বদলের স্রোত।

মাজার এলাকায় সকালে থেকেই ছিল নেতাকর্মীদের ঢল। ব্যানার-পোস্টার, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিএনপি নেতাদের ভাষ্য, তারেক রহমানের উপস্থিতিতে নির্বাচন ঘিরে তৈরি ধোঁয়াশা কেটে গিয়ে রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরেন গুলশানের বাসায়।

ভিওডি বাংলা/ এস/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভবিষ্যৎ প্রজন্ম গঠনে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ: দুদু
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু