• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: উপদেষ্টা আদিলুর


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদক

সবার সহযোগিতা কামনা করে অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, দীর্ঘদিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার করা সম্ভব হবে।

শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে, তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও বৌদ্ধদের জন্য ঢাকায় কোনো সৎকারের ব্যবস্থা হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি করেছে।

সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে জানিয়ে খালিদ হোসেন বলেন, উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাবিহারের ২৩ কাঠা জমিতে নির্মিত হবে শেষকৃত্যের জন্য নির্ধারিত স্থান।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস