• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির

‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: কোলাজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি বিশেষ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিটে বিএনপির আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। 

সমাবেশস্থলে তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন লাখ লাখ নেতাকর্মী। সেখানে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিজি-২০২ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করে।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট। একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা থেকে বের হন তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান