• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)

বিএনপির কেন্দ্রীয় নেতা টিপুর মনোনয়নপত্র সংগ্রহ

লালপুর (নাটোর) প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পি.এম.
বিএনপির সহ-দফতর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুলহাস হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার, তাইফুল ইসলাম টিপুর চাচাতো ভাই আব্দুর রশিদ সরকার, বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতা শামিম সরকার প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, এ পর্যন্ত লালপুর উপজেলা থেকে দুইজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে