• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাস দুর্ঘটনায় ইন্দোনেশিয়ায় ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এক উদ্ধারকর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাচ্ছিল বাসটি।

একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি ‘অতিরিক্ত দ্রুতগতিতে’ চলছিল। এ সময় সড়কের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়। 

তিনি বলেন, দুর্ঘটনার পর মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

ভিওডি বাংলা/ প্রা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন