• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ব্যতিক্রমী আয়োজনে মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পি.এম.
ব্যতিক্রমী আয়োজনে মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি— টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামে একটি খালি জমিতে বেরিবাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আমিনুল ইসলামের সহযোগিতায় এবং স্থানীয় যুবসমাজের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হাডুডু, রশি টানা খেলা, কলাগাছে ওঠাসহ শিশুদের জন্য নানান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশু, কিশোর ও প্রবীণসহ সব বয়সী মানুষ অংশ নেন। পাশাপাশি প্রায় বিলুপ্তির পথে থাকা দেশীয় খেলাগুলো উপভোগ করতে গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী উপস্থিত হন।

এ সময় বেরিবাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, “এক সময় গ্রামীণ খেলাধুলাই ছিল স্থানীয় আনন্দ-বিনোদনের প্রধান মাধ্যম। বর্তমানে এসব খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। দেশীয় ও মাটির সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী হাডুডুসহ হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলোর আয়োজন করা হয়েছে।”

অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে বেরিবাইদ ইউনিয়ন যুবদল নেতা মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত আয়োজনে ময়ূরমাড়া সিএমএফ কিন্ডারগার্টেন স্কুল মাঠে একটি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেরিবাইদ ইউনিয়নের ইউপি সদস্য মো. জুলহাস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজমত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন নাজিম উদ্দীন এবং খলিলুর রহমান।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪