• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

জুবিনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পি.এম.
প্রয়াত গায়ক জুবিন গর্গ-ছবি: সংগৃহীত

আড়াই হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়ার পর প্রখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এবার ভারতের রাজনীতিবিদ ও আসাম বিধায়ক অখিল গগৈ মৃত্যুর পেছনের ঘটনা নিয়ে নতুন দাবি তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অখিল গগৈর দাবি-জুবিন গর্গ মৃত্যুর আগে কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। তিনি বলেন, জুবিনের স্ত্রী গরিমা পুলিশকে সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তরের একটি নথি জমা দেন। ওই নথিতে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রয়াত এই শিল্পী কোভিডে আক্রান্ত ছিলেন।

এ ছাড়া তদন্ত কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন অখিল গগৈ। তার অভিযোগ, চার্জশিট অনুযায়ী বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাস্থল থেকে মাত্র দুটি আলামত সংগ্রহ করেছে। এর মধ্যে একটি ৫০০ মিলিলিটার ধারণক্ষমতার সিঙ্গাপুরের একটি প্রাকৃতিক খনিজ জলের বোতল এবং অন্যটি ঘটনাস্থলের একটি ভিডিও।

অখিল গগৈ বলেন, তদন্তকারী দলের উচিত ছিল অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা। কিন্তু তদন্তকারী কর্মকর্তারা অপরাধস্থল সঠিকভাবে পুনর্নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন, যা পুরো তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিন গর্গ অচেতন হয়ে পড়েন। পরে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ