• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট

বিনোদন ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পি.এম.
শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যানে চলছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’-ছবি-ভিওডি বাংলা

বিজয়ের ৫৪তম বার্ষিকী উদযাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যানে চলছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’। যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা সেসব লাখো বীর সেনাদের স্মরণ করা হচ্ছে এই উৎসবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হবে বিজয় দিবস কনসার্ট, উৎসবের দ্বিতীয় দিনে সোহরাওয়ার্দী উদ্যানে।

বিজয়ের ৫৪তম বার্ষিকী উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’ চলছে। উৎসবের দ্বিতীয় দিনে দুপুর ২টায় শুরু হবে বিজয় দিবস কনসার্ট। মঞ্চ মাতাবে ‘শিরোনামহীন’, ‘লালন’, ‘বাংলা ফাইভ’, ‘আফটারম্যাথ’, ‘এফ মাইনর’, ‘ফিরোজ জং’ ও ‘টঙের গান’। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন ফারজানা ওয়াহিদ সায়ান ও ফারিয়া ইলা লালালা।

মুক্তিযুদ্ধের সময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেখান থেকে শিল্পীরা দেশ, মুক্তি ও স্বাধীনতার গান ছড়িয়ে দিয়েছিলেন সবার কাছে। সেসব গান সে সময়ে উৎসাহ-উদ্দীপনা জাগিয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে।
 
দেশজুড়ে শিল্পকলা একাডেমির সব শাখায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ