• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় নারী নিহত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পি.এম.
ট্রলি গাড়ির ধাক্কায় নিহত নারী। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার ১৫ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার লক্ষণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের রাজু মল্লিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমা আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে একটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ মশিউর রহমান রাসেল/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ