• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণী লেখক

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পি.এম.
ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৬ জন। ছবি: ভিওডি বাংলা

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন দেশের ৬ গুণী লেখক। তাঁরা হলেন খালেদ হোসাইন, আহমদ মতিউর রহমান, আশরাফুন্নেছা দুলু, মনসুর আজিজ, আমিরুল মোমেনীন মানিক ও আশিক মুস্তাফা। আজ (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমানকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এছাড়া, ছোটদের সময় প্রকাশিত তিনটি বই, যথাক্রমে গল্পগ্রন্থ ‘ঈগল খরশোগ ও গুবরে পোকা’র জন্য আশরাফুন্নেছা দুলু, অনুবাদগ্রন্থ 'লৌহদানব'র জন্য মনসুর আজিজ ও জুলাই বিপ্লব বিষয়ক উপন্যাস ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’র জন্য  আমিরুল মোমেনীন মানিককে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে জুরি বোর্ড। একই সাথে, জনপ্রিয় গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’র জন্য আশিক মুস্তাফাকে প্রদান করা ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার।

আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমিতে 'দিনব্যাপী ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৬ লেখকের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেবেন অতিথিরা। সেমিনার, ছড়া-কবিতা পাঠ, চলচ্চিত্র প্রদর্শনী, শিশুকিশোর গল্পবলা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতাসহ মোট ৬ টি পর্বে আয়োজন অনুষ্ঠিত হবে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও  শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ