• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সিরাজগঞ্জ সালিসি বৈঠকে শ্বশ্তরকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
সিরাজগঞ্জ থানা । ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে পারিবারিক বিরোধ মীমাংসার সালিসি বৈঠকে শ্বশুরকে পিটয়ে হত্যা করেছে জামাতা। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে আয়োজিত ওই বৈঠক শেষে হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক হারান আলী শেখকে (৫৫) তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হারান আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর তার ছেলে ইকবাল হোসেন রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ইকবাল জানান, তার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে চলমান পারিবারিক বিরোধ মেটাতে ব্রাক্ষণগাতী গ্রামে সালিস বসে। বৈঠকের একপর্যায়ে কথাকাটির জেরে আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। 

হামলায় ইকবাল, তার মা মরিয়ম বেগম, বোন শাপলা, ভাগনে আলামিন এবং তার বাবা হারান আলী আহত হন। হারান আলীর অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, পারিবারিক সমস্যার সমাধানে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শেষে আবুল কালামের লোকজন হামলা চালিয়ে হারান আলীকে পিটিয়ে হত্যা করে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/দিল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার