• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজধানীতে বাড়ছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এ.এম.
সকালে কুয়াশায় ঢেকে ছিল রাজধানী-ছবি-ভিওডি বাংলা

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমে আজ সকাল ৬টায় দাঁড়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে, যা গত কয়েক দিনের তুলনায় শীতের আমেজ আরও বাড়িয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে-সকাল ৬টায় ঢাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে-আজ সারাদেশেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত