• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পি.এম.
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখা।  

বুধবার(১০ডিসেম্বর)  সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার ও সাংবাদিক নেতা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইন্স আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন ।

মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আল-রুহী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্জ্ব মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ মোমিনুর রহমান মোমিন, শিশু বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, সালিশী সম্পাদক মোঃ আব্দুল হালিম, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌর শাখার শাখার সভাপতি মোঃ গোলাম মওলা মিটলু প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের বিশেষ অধিবেশনে মানবাধিকার আন্দোলনের ঐহিতাসিক দলিল, যা ৩০ ধারার সার্বজনিন ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় আজ সারা বিশ্বে জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস পালন হচ্ছে। বর্তমানে দেশ ও সারা বিশ্বে নানাভাবে মানবাধিকার লংঘন হচ্ছে। ক্ষুন্ন হচ্ছে পদে পদে মানুষের অধিকার। অবিলম্বে দেশ ও সারা বিশ্বে হুম, হত্যা, জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। করতে হবে সবার নিশ্চিত মানবাধিকার।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪