• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন যুগের সূচনা হলো: প্রধান বিচারপতি

   ৭ জানুয়ারী ২০২৫, ০৪:২২ পি.এম.

আদালত প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, এই ভূ-খণ্ডের বিচার বিভাগীয় ইতিহাসে ঐতিহাসিক এই স্থাপনাটি ‌‘ঢাকা হাইকোর্ট’ বা ‘পুরাতন হাইকোর্ট ভবন’ হিসেবে যে মহান ঐতিহ্য ধারণ করে আছে, ২০২৪ এর জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের খাগর নীতিগুলোর অনুসরণের মাধ্যমে তা নতুন মাত্রায় পূর্ণতা পাবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূলভবন ও এজলাসকক্ষের উদ্বোধন করে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।

ট্রাইব্যুনালের প্রতি প্রধান বিচারপতির প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, একজন সাধারণ নাগরিক তার হৃদয় উৎসারিত অকৃত্রিম চেতনাবোধ থেকে সমগ্র জাতির নৈতিক সমর্থনপুষ্ট একটি গণজোয়ার রুখতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা রাখেন প্রধান বিচারপতিও ঠিক অনুরূপ প্রত্যাশা রাখেন।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা মূলভবন ও এজলাসকক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো। ’

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন
জাহাজবাড়িতে ৯ হত্যা শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন