• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এ.এম.
তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের তীব্রতা- ছবি: সংগৃহীত-ছবি-ভিওডি বাংলা

হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগের দিন শনিবার সকাল ৯টায় তাপমাত্রা নেমে হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রার এ পতন মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও কিছুক্ষণ পর সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসে ৯৪ শতাংশ আর্দ্রতার কারণে শীত অনুভূত হচ্ছে আরও বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

দিনমজুর করিম আলী বলেন, “হঠাৎ ঠান্ডা অনেক বেড়েছে। সকালে কাজে নামলেই হাত–পা ঠান্ডা হয়ে যায়। তবে বেলা বাড়লে আবহাওয়া কিছুটা গরম থাকে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “রোববার সকাল ৬টার রেকর্ড অনুযায়ী তেঁতুলিয়ার তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি। এটি মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।”

তিনি জানান, ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা আরও ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়তে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪