• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে- অর্থ উপদেষ্টা

   ৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পি.এম.
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারে কিছু সংস্কার হচ্ছে। সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে। তাই শেয়ারবাজারের সংস্কার কার্যক্রমেরও কিছু যন্ত্রণা সাময়িকভাবে সইতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান হচ্ছে শেয়ারবাজারকে শক্তিশালী করা। ব্যাংকের ঋণনির্ভর অর্থনীতি টেকসই কোনো অর্থনীতি নয়। ব্যাংক থেকে টাকা নিয়ে শিল্প গড়লে অনেক সময় টাকা ফেরত না দিলেও চলে। এ কারণে আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ব্যাংক ঋণনির্ভরতা বেশি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসবচ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন,  ‘আমাদের দেশে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়েরও বড় সমস্যা রয়েছে। সেই সঙ্গে দলগতভাবে দেশের কল্যাণে কাজ করার উদ্যোগেরও ঘাটতি আছে। বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে সমন্বয় বা যোগাযোগ আগের চেয়ে অনেক কমে গেছে। শেয়ারবাজারের স্বার্থে এই যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলগতভাবে কাজ করার ক্ষেত্রে বাজার–সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে।’

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় বিএসইসির কমিশনার, শীর্ষ কর্মকর্তাসহ ডিএসইর পরিচালক ও ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবর তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম