• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

৬ বছরের বিরতি ভাঙলেন অলিভিয়া সরকার

বিনোদন ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পি.এম.
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার -ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছরের বিরতির পর ছোট পর্দায় ফিরেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। সম্প্রতি ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে তাকে দেখা যাচ্ছে।

অলিভিয়া জানান, তার দীর্ঘ বিরতির নেপথ্যে ছিল ব্যক্তিগত সংগ্রাম। একসঙ্গে অনেক কাজ না করার নীতিতে বিশ্বাসী তিনি, শেষ ধারাবাহিক ‘জয়ী’এর পর নিজের জন্য সময় দিতে ছয় বছর ছোট পর্দা থেকে দূরে থাকেন।

তিনি বলেন, “কাজ করতে করতে মনে হচ্ছিল, আমি যেন একটি মেশিনের মতো কাজ করছি। নিজের জন্য সময় পাচ্ছিলাম না। তাই ছোট পর্দার কাজ না করার কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলাম।”

এই সিদ্ধান্তের কারণে তাকে পড়তে হয় আর্থিক সংকটে। তিনি জানালেন, “আমি একটি ফ্ল্যাট কিনেছিলাম, কিন্তু দেড় বছরের বেশি ভোগ করতে পারিনি। বাধ্য হয়ে বিক্রি করতে হয়।”

এছাড়াও ব্যক্তিগত চাপও ছিল অসুস্থ মাকে নিয়ে। “মায়ের শরীর ভালো নেই। টাকা পাঠানোর দরকার ছিল। কিন্তু সেই সময় পর্যাপ্ত সাহায্য করতে পারিনি,” অলিভিয়া জানান।

তবুও তিনি মানসিকভাবে দৃঢ় ছিলেন। “দেখছিলাম পারি কিনা। এই সময়টা পার করতে পারলে, জানতাম যে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারব। সমস্যা সত্ত্বেও এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ