• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে নিয়োগ

   ৭ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পেশাল ব্রাঞ্চ এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কার্যালয় পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক 

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে সুস্থ হওয়া ১০০ জনকে বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়া হবে। ধাপে ধাপে আরও আহতদের নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৭ই জানুয়ারি) স্পেশাল ব্রাঞ্চ এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কার্যালয় পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। 

তিনি বলেন, ইতিমধ্যে ট্রাফিকে কিছুসংখ্যক শিক্ষার্থী নিয়োগ দেওয়া হয়েছে। আরো একধাপে ট্রাফিক পুলিশে ১,০০০ জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে।

মানি লন্ডারিংয়ে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিলো মানি লন্ডারিং। তাই আমরা অতি দ্রুত সময়ের মধ্যে মানি লন্ডারিংয়ে রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের কাছে চেয়েছি।

বিভিন্ন নেতা-কর্মীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ৫ থেকে ৭ আগষ্টের মধ্যে সকল নেতা-কর্মী পালিয়েছেন, তখন অন্তবর্তীকালীন সরকার গঠন হয়নি এবং গঠন হওয়ার পর কেউ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারেনি। 

অন্তবর্তীকালীন সরকারের ৫ মাসের অর্জন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবি এর কি অবস্থা ছিলো? এখন আগের থেকে তারা অবস্থান ভালো করছেন। পরবর্তীতে আরও ভালো করবে। 

ছাত্র হত্যার আসামী সাবেক ডিএমপি কমিশনার খন্দকাল গোলাম ফারুক পালিয়ে যাওয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন; আমি এ বিষয়ে অবগত না, বরং বিষয়টি আইজিপিকে তদন্ত করতে বলা হয়েছে। 

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
নীতিমালা অনুমোদন টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী