• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ১১:৩৯ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই দিনের সফরে বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্ট আজ (শুক্রবার) শুরুর আগে ঢাকায় আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন রাজা নাকভি। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও।

বিসিবি সূত্রে জানা গেছে, ১২ জনের প্রতিনিধি দল নিয়ে আসছেন নাকভি।  বাংলাদেশে আসার খবরটি বিসিবিকে নিশ্চিত করেছেন। 

দুই দিনের সফরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নাকভির বৈঠক হতে পারে বলে জানা গেছে। এছাড়া মাঠে এসে মিরপুর টেস্টের খেলাও উপভোগ করবেন তিনি। বিসিবির সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকের সূচি নেই এখনও পর্যন্ত। তবে খেলা দেখার পাশাপাশি আলাপচারিতার সুযোগ তো আছেই।

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন ৪৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। পাঞ্জাবের অন্তবর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন এক বছর।

গত বছরের এপ্রিলে এসিসি প্রধানের দায়িত্ব নেন তিনি। পরে জুলাইয়ে ঢাকায় এসেছিলেন এসিসির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দায়িত্ব ছাড়লেন নেদারল্যান্ডস কোচ কোমান
ছবি: সংগৃহীত
হোলি আর্টিজান: যে হামলা কাঁপিয়েছিল বাংলাদেশকে
ছবি: সংগৃহীত
প্রথমার্ধ শেষে মেক্সিকো ২-০ ইকুয়েডর