• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং

স্পোর্টস ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পি.এম.
সর্বজ্ঞ সিং কুশওয়াহা, ফিদে রেটিং, দাবা, বিশ্বরেকর্ড-ছবি: সংগৃহীত

ভারতের সর্বজ্ঞ সিং কুশওয়াহা দাবার ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র ৩ বছর ৭ মাস ২০ দিন বয়সে তিনি আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) আনুষ্ঠানিক রেটিং অর্জন করে বিশ্বের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নাম লেখিয়েছেন।

সর্বজ্ঞের এই রেকর্ডের মাধ্যমে তার স্বদেশি আনিশ সরকারকে পেছনে ফেলা হয়েছে, যিনি গত বছর ৩ বছর ৮ মাস ১৯ দিনে এই রেটিং অর্জন করেছিলেন।

বর্তমানে সর্বজ্ঞের র‍্যাপিড রেটিং ১,৫৭২। রেটিং অর্জনের নিয়ম অনুযায়ী, তাকে অন্তত একজন ফিদে রেটিংধারী খেলোয়াড়কে হারাতে হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত টুর্নামেন্টে তিনজন রেটিংধারী খেলোয়াড়কে পরাজিত করেই তিনি এই সাফল্য অর্জন করেছেন।

সর্বজ্ঞের বাবা সিদ্ধার্থ সিং বলেছেন, “আমাদের ছেলে বিশ্বের সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে ফিদে রেটিং অর্জন করেছে, এটা আমাদের জন্য গর্ব ও সম্মানের বিষয়। আমরা চাই সে ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হোক।”

দাবায় রেটিং খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, র‍্যাপিড দাবায় বর্তমানে ম্যাগনাস কার্লসেনের রেটিং ২,৮২৪। ভারত ইতোমধ্যেই বিশ্ববাজারে নিয়মিত গ্র্যান্ডমাস্টার উপহার দিচ্ছে, যার মধ্যে আছেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজু ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ভবিষ্যতে সেই তালিকায় হয়তো সর্বজ্ঞের নামও যুক্ত হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া