• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
অ-আরব দেশে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার আশঙ্কা-ছবি: সংগৃহীত
অ-আরব দেশে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার আশঙ্কা-ছবি: সংগৃহীত

অ-আরব দেশে নিজেদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাতে পারে-এমন শঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত নেতাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে তারা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সৌদিভিত্তিক গণমাধ্যম আশরাক আল-আসওয়াত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি হামাসের কয়েকটি গোপন সূত্রের বরাতে জানিয়েছে, গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছে, সামনে অ-আরব দেশে একই রকম হামলা হতে পারে।
 
দোহায় যে ভবনে হামাস নেতারা বৈঠক করছিলেন ওই ভবনে ইসরায়েলি মিসাইল আঘাত হানলেও; তারা বেঁচে যান।

এখন অ-আরব দেশেও ইসরায়েল একই রকমের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নির্দিষ্ট করে দেশের নাম উল্লেখ করেনি সূত্রটি।
 
সতর্কতার অংশ হিসেবে এখন বিদেশে থাকা নেতাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, এক জায়গায় যেন একবারের বেশি বৈঠক না করেন। প্রত্যেকটি বৈঠক ভিন্ন ভিন্ন জায়গা করতে হবে।

যারা বৈঠকে অংশ নেবেন তারা বৈঠকস্থলের ৭০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিতে পারবেন না। কারণ মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান শনাক্তের ঝুঁকি থাকে।

এছাড়া  যেসব ভবনে এসি, ইন্টারনেট রাউটার, টেলিভিশন এবং ইন্টারকম আছে সেসব ভবনেও বৈঠক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সূত্র: আশরাক আল-আসওয়াত

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গাড়ি হামলায় ‘সমকামী উৎসব’ বাতিল, ‘ইসলামপন্হি’ যুবককে খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত
বার্লিনে কেন জড়ো হচ্ছেন হাজার হাজার টাক মাথার মানুষ?
ছবি: সংগৃহীত
ইরানে ৪.৬ মাত্রার ভূমিকম্প