• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কমবয়সী পুরুষে সম্পর্কে নারীরা কেন বেশি প্রশ্নের মুখে পড়েন

বিনোদন ডেস্ক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা-ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বলেছেন, বয়সে কম পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করলে বা বিয়ে করলে নারীরা অযথাই বেশি সমালোচনার শিকার হন, অথচ একই কাজ করলে পুরুষদের প্রশংসাই বেশি পাওয়া যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বৈষম্যমূলক সামাজিক ধারণার সমালোচনা করেন।

আরবাজ খানের সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও তার সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে মালাইকা নতুন সম্পর্কে রয়েছেন বলে বলিউডে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, তার নতুন সঙ্গী ব্যবসায়ী হার্ষ মেহেতা, যিনি মালাইকার চেয়ে প্রায় ১৯ বছর ছোট। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে।

মালাইকা বলেন, “পুরুষরা বিচ্ছেদের পর নতুনভাবে জীবন শুরু করলে তা সহজে গ্রহণ করা হয়। হাঁটুর বয়সী নারীকেও তারা বিয়ে করলে সমাজ বাহবা দেয়। কিন্তু কোনো নারী একই সিদ্ধান্ত নিলে সমালোচনা, প্রশ্ন আর কটাক্ষই বেশি জোটে। এ প্রচলিত মানসিকতা বদলানো জরুরি।”

বলিউড সূত্র জানায়, গত কয়েক মাস ধরে হার্ষ মেহেতার সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা বাড়ছে। বিভিন্ন অনুষ্ঠান ও বিদেশ ভ্রমণে তাদের একসঙ্গে দেখা গেছে বলেও জানা গেছে। ফলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে ইন্ডাস্ট্রিতে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ