• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পি.এম.
জনপ্রিয় অভিনেতা তিনু করিম বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন-ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা তিনু করিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানান, ২৪ নভেম্বর থেকে তিনু করিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নওশিন বলেন, শনিবার (৮ নভেম্বর) তিনু করিম বরিশালের গ্রামের বাড়িতে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে ২৪ নভেম্বর দ্রুত ঢাকায় এনে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

কয়েক দিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে বুধবার আবার হঠাৎ রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা নেমে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তিনু করিমের। দুই যুগেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। এ ছাড়া ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বহু জনপ্রিয় কাজে অভিনয় করেছেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন