• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন জীবনে সিমরিন লুবাবা, রহস্যে পাত্রের পরিচয়

বিনোদন ডেস্ক    ৩১ মার্চ ২০২৬, ১০:৩৪ পি.এম.
সিমরিন লুবাবা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ সিমরিন লুবাবা অনেক আগেই শোবিজের গ্ল্যামার জগত থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তিনি জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার বিয়ের খবর নিশ্চিত করেছেন।

একটি পোস্টে তিনি জানান, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা—দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে দ্বীন শেখার একজন সঙ্গী দান করেছেন।’

পোস্টটি প্রকাশের পর ভক্ত ও অনুসারীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসান।

তবে বিয়ের ছবি প্রকাশ করা হলেও বর-কনের মুখ দেখানো হয়নি। এছাড়া পাত্রের পরিচয় সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে নিয়ে নানা আলোচনা চলছে এবং অনেকেই পাত্র সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যক্তিগত ভাবনা ও অনুভূতি শেয়ার করতেন, যা তার নতুন জীবনধারার ইঙ্গিত দেয়।

লুবাবার এই নতুন যাত্রায় নেটিজেনরা তার সিদ্ধান্ত ও আত্মপরিবর্তনের প্রশংসা করছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’