• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পি.এম.
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা আজ কলেজ গেটের সামনে সড়ক অবরোধ -ছবি: সংগৃহীত

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের বিরুদ্ধে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি, ইডেনের স্বতন্ত্রতা ও নারীবান্ধব পরিবেশ রক্ষা করতে পাঁচ দফা কার্যক্রম বাস্তবায়ন করা হোক।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় কলেজের ২ নম্বর গেটের সামনে আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীরা ‘তোমার দাবি আমার দাবি, ৫ দফা’ এবং ‘সহশিক্ষার ঠিকানা, ইডেন কলেজে হবে না’ স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেন কলেজের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, একাডেমিক ধারাবাহিকতা ও নারীবান্ধব পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা পাঁচ দফা দাবি করেছেন-ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত না করা, বিশ্ববিদ্যালয়ের সময় ২৪ ঘণ্টা রাখা, ইন্টারমিডিয়েট চালু না করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা এবং কলেজকে একাধিক ফ্যাকাল্টিতে রূপান্তর না করা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের