• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নাগরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নাগরপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা শোভা বিশ্বাস, পাকুটিয়া ইউনিয়নের সহকারি জাহানারা আক্তার ও দপ্তিয়র ইউনিয়নের মো. মনিরুল ইসলামসহ কর্মরত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এরই জেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী কর্মকর্তারা আরো বলেন বলেন, 'নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। আমরা দীর্ঘদিন ধরে সেই নিয়োগবিধি থেকে বঞ্চিত। যে পদে চাকরি শুরু সেই পদে থেকেই অবসর গ্রহণ করতে হয়। বৈষম্যহীন বর্তমান বাংলাদেশে এ যেন বৈষম্যের চরম নজির। তাই আমাদের নিয়োগবিধি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এই বৈষম্য নিরসন করা হোক।’ তা না হলে দাবী পুরন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচী পালন করে যাবো। 


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি
ছবি: সংগৃহীত
৮১ ফুট রামমূর্তি নির্মাণে আলোচনায় থাকা হরিদাস গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
তারেক রহমানকে এক নজর দেখতে ভাঙ্গায় নেতাকর্মীদের ভিড়