• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

নবাবগঞ্জে সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি বনের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালুচড়া ফরেস্ট এলাকায় সরকারি বন বিভাগের জায়গায় গড়ে ওঠা বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী মাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ।

অভিযানে অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বন বিভাগের জায়গা উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মুনতাসীর মাহফুজ। 

উচ্ছেদ অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ, নবাবগঞ্জ ফরেস্ট, আফতাবগঞ্জ ফরেস্ট ও মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুনতাসীর মাহফুজ বলেন, নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বালুচড়া ফরেস্ট এলাকায় প্রায় ১১ শতাংশ সরকারি বনের জায়গা অবৈধ ভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছিলো ঐ এলাকার এক ব্যক্তি। তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ করা হলেও বাড়িটি সরিয়ে নেননি। তাই ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি
ছবি: সংগৃহীত
৮১ ফুট রামমূর্তি নির্মাণে আলোচনায় থাকা হরিদাস গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
তারেক রহমানকে এক নজর দেখতে ভাঙ্গায় নেতাকর্মীদের ভিড়