• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কুয়ালালামপুরে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভিওডি বাংলা ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টটি আগামী ২১ ডিসেম্বর কুয়ালালামপুরের সান সো লিন ট্রেন স্টেশনের নিকটে অবস্থিত জালান সুংগাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে দ্বৈত ৬৪টি দল অংশ নেবে। মালয়েশিয়ায় প্রবাসী যেকোনো নারী-পুরুষ খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য দল নিবন্ধন করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে। চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দল যথাক্রমে পাবেন ২ হাজার, ১ হাজার ২শ এবং ৫শ রিঙ্গিত নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট।

রোববার (৩০ নভেম্বর) কুয়ালালামপুরের জালান ইপুতে মোনাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোবিন ভূঁইয়া এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আলী আসগর মিলন, হাফিজুর রহমান লিমন, জহিরুল ইসলাম হিরন, মো. মিজান, শাহজাহান আলম, শেখ আরিফুজ্জামান, শেখ শাকিল, বাপ্পি কুমার দাস ও মো. ইকবাল হোসেন।

সাধারণ সম্পাদক আলী আসগর মিলন বলেন, “প্রবাসে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে আমরা প্রবাসীদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছি। আশা করি প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি প্রবাসীদের আনন্দ বাড়াবে।”

দল নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: +৬০১৬২৩৪৭২০১ (মোবিন), +৬০১৯৮০৯০১০৮ (আসগর), +৬০১৪২৬৬০০৩৯ (রাজু)

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার