• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ডের মৃত্যু

বিনোদন ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২১ পি.এম.
শব্দের জাদুকর স্যার টম স্টপার্ড - ছবি: সংগৃহীত

শব্দের জাদুকর ও অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে তিনি ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

রোববার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। 

রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা স্যার টমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, তিনি আমাদের সময়ের সেরা লেখকদের একজন ছিলেন। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সবসময় বিনয়ী ছিলেন এবং যেকোনও বিষয়কে কলমের জাদুতে রূপান্তর করতে পারতেন।

স্টপার্ডের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘দ্য রিয়েল থিং’ এবং ‘শেক্সপিয়ার ইন লাভ’, যার জন্য তিনি অস্কার ও গোল্ডেন গ্লোব জয় করেছিলেন। তার এজেন্সি ইউনাইটেড এজেন্টস জানিয়েছে, টমকে মনে রাখা হবে তার কাজের উজ্জ্বলতা, মানবিকতা, বুদ্ধিদীপ্ততা এবং ইংরেজি ভাষার প্রতি অগাধ ভালোবাসার জন্য।

১৯৩৭ সালে চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া টম স্টপার্ডের আসল নাম ছিল টমাস স্ট্রাউসলার। নাজি দখলের ভয়ে তার পরিবার পালিয়ে সিঙ্গাপুরে যায়। বাবা জাপানি বন্দিশিবিরে মারা যান, এরপর তিনি, তার মা ও ভাই ভারতে চলে যান। পরে তার মা মেজর কেনেথ স্টপার্ডকে বিয়ে করেন এবং পরিবার ইংল্যান্ডে বসতি গড়ে তোলে।

১৯৫৪ সালে ব্রিস্টলে সাংবাদিকতা শুরু করেন স্টপার্ড। পরে নাট্যসমালোচক ও রেডিও-টিভি লেখক হিসেবে কাজ করেন। ১৯৬০-এর দশকে এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে ‘রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড’ মঞ্চস্থ হওয়ার পর তার কেরিয়ার চূড়ান্ত সাফল্যের দিকে এগোতে থাকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান
ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান
সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবেন রায়হান রাফী
সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবেন রায়হান রাফী
রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ
রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ