• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবেন রায়হান রাফী

বিনোদন ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ১২:২১ পি.এম.
রায়হান রাফী-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে সফল পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি তার নামকে উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তবে এবার রাফীর লক্ষ্য দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করা।

সম্প্রতি নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাফী জানান, তিনি শুধু কমার্শিয়াল সিনেমা নির্মাণের জন্য নন। তিনি বলেন, “আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সফল সিনেমা দিয়েছি। কিন্তু আমার একটা ভিশন আছে। আমি আন্তর্জাতিক সিনেমা বানাতে চাই। সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো।”

রাফী তার চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন প্রখ্যাত পরিচালক তারেক মাসুদকে। তিনি বলেন, “আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি, তিনি হলেন তারেক মাসুদ। এই ছবিটাই একমাত্র ছবি, যা আমি তাকে উৎসর্গ করতে পারি।”

‘প্রেশার কুকার’ শুধু নির্মাণের ক্ষেত্রে নয়, প্রযোজনার ক্ষেত্রে রাফীর ক্যারিয়ারের নতুন একটি অধ্যায় শুরু করেছে। এটি তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম, যা বাংলাদেশের বহু কালজয়ী সিনেমার সঙ্গে জড়িত।

রাফী বলেন, “ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশের অনেক বড় ও স্মরণীয় সিনেমার প্রযোজক। হুমায়ূন আহমেদ থেকে মোস্তফা সরয়ার ফারুকী পর্যন্ত অনেক বড় কাজ তাদের হাত দিয়ে এসেছে। আমি গর্বিত যে আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাদের সঙ্গে করতে পারছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি