• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলতি বছর মেট্রোরেলে লাগবে না ভ্যাট

   ৬ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

অধিক জনপ্রিয় করতে মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সুবিধা চালু থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। এটি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এ কারণে মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, এ কারণে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারায় (৩) প্রদত্ত ক্ষমতাবলে দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর হয়ে বলেও বিশেষ আদেশে উল্লেখ করা হয়। গত বছরও মেট্রোরেলের যাত্রীসেবায় ভ্যাট মওকুফ করেছিল এনবিআর।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি