• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হলমার্কের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পি.এম.
ঢাকা মেডিকেলে তানভীর মাহমুদ মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন -ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেলে তানভীর মাহমুদ মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন -ছবি: সংগৃহীত

ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তানভীর মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার হাজী কালু মাহমুদের ছেলে। তিনি রমনা ও কাফরুল থানার মামলায় দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন।

কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, দুপুরে তার অসুস্থতা বেড়ে গেলে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৪টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশে তাকে এক্সট্রা বেড-১৯ নম্বরে রাখা হয়েছিল। হাসপাতালভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং রাত সাড়ে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে