{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’:

ভারতের ৩ রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। এ কারণে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগাম প্রভাব হিসেবে এসব এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হওয়ায় বাতিল করা হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট।

রোববার (৩০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) -ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ দিয়ে অগ্রসর হবে।  

তামিলনাডুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস. এস. আর. রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি সরাসরি চেন্নাই উপকূলে আঘাত হানবে কি না- তা এখনও নিশ্চিত নয়। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সতর্কতার অংশ হিসেবে চেন্নাই বিমানবন্দরে ইতোমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আইএমডির মহাপরিচালক ড. মৃগুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাডু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার পর্যন্ত উঠছে, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাডু-পুদুচেরি উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে এবং এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হবে।

তিনি জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসলহানির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় এসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালায়ও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। উপকূলীয় এলাকার জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।

অন্ধ্র উপকূলে বাতাসের গতি বর্তমানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার এবং তামিলনাডু-পুদুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ও উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
বিজয়ের শপথে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি ঘিরে তীব্র আলোচনা
বিজয়ের শপথে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি ঘিরে তীব্র আলোচনা
মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার
মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার