• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশিসহ আটক ১২

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ নভেম্বর ২০২৫, ১১:২২ এ.এম.
সিঙ্গাপুরে সিএনবির নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আটকরা-ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় পরিচালিত সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ১১ জন বাংলাদেশিসহ মোট ১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)।

শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সিএনবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা বর্ষণের মধ্যেও একাধিক সরকারি সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন বাংলাদেশিকে মাদক পাচার ও অপব্যবহারের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযানে প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। সিএনবির পাশাপাশি এতে অংশ নেয় সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ (এইচএসএ), মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ (আইসিএ)।

অভিযানের সময় কর্মকর্তারা ডরমিটরির দুটি কক্ষে তল্লাশি চালান। প্রথম কক্ষ থেকে মাদক-সংশ্লিষ্ট সন্দেহে পাঁচজনকে আটক করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করা হয়। দ্বিতীয় কক্ষে একজনকে আটক করা হয় এবং সেখান থেকে কাঁচের বোতল, কাটা স্ট্র, রাবার টিউব ও মাউথপিসসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

সিএনবি এনফোর্সমেন্ট ডিভিশন জে-এর ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জেয়ানথাস টং হিয়েং জি বলেন, "সিঙ্গাপুরে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজে, কর্মস্থলে বা আবাসস্থলে-কোথাও মাদক-সংক্রান্ত কার্যকলাপের স্থান নেই। যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!