• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দলে থাকতে হলে নতুন যে শর্ত মানতে হবে কোহলি-রোহিতকে

স্পোর্টস ডেস্ক    ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এ.এম.
বিরাট কোহলি ও রোহিত শর্মা -ছবি: সংগৃহীত

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন পুরোপুরি ওয়ানডেতে মনোযোগ দিচ্ছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাদের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। তবে দলে জায়গা পেতে একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা জানালেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল-ফিট থাকা এবং নিয়মিত কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে রোহিত ছিলেন দুর্দান্ত ফর্মে-একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে হয়েছেন সিরিজসেরা। যদিও প্রথম ম্যাচে রান পাননি। অন্যদিকে কোহলি প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও সিডনিতে অপরাজিত ৭৪ রানে ফিরে আসেন ফর্মে।

নিউজডিল্যান্ড সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটের তীব্রতায় ফিরতে তাদের ঘরোয়া টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’ খেলতে হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মর্কেল বলেন, ‘ওরা টপ-ক্লাস ক্রিকেটার। যতদিন কঠোর পরিশ্রম ও ফিটনেস ধরে রাখবে, ততদিন দলে অমূল্য। অভিজ্ঞতা কোথাও বিক্রি হয় না।’

তিনি আরও যোগ করেন, ‘ওরা মানসিক ও শারীরিকভাবে ফিট থাকলে এবং খেলতে আগ্রহী থাকলে অবশ্যই বিশ্বকাপ খেলতে পারবে। তবে এখনও অনেক সময় বাকি।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া