• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন

ধামরাই প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ১১:০৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক জানান, রাতে পার্কিং করা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

চালকের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এতে প্রাথমিকভাবে দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির আসন ও কাচ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ কর্মী
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ কর্মী
চাকিরপশার বিল রক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম
চাকিরপশার বিল রক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম
যমুনা সেতুতে একদিনে ৩ কোটি ২৪ লাখ টাকা টোল আদায়
যমুনা সেতুতে একদিনে ৩ কোটি ২৪ লাখ টাকা টোল আদায়