• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জামায়াতে যোগদানের গুঞ্জন, পাইলটের উত্তর

স্পোর্টস ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পি.এম.
খালেদ মাসুদ পাইলট। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট জামায়াতে যোগ দিচ্ছেন—এমন একটি গুঞ্জন। এরপর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি রাজনীতির মাঠে নামছেন এই সাবেক ক্রিকেটার?

এ বিষয়ে দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাইলট নিজেই পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, জামায়াতসহ কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

পাইলট বলেন, ‘আমি ক্রীড়াপ্রেমী মানুষ। আমার বাবা ছিলেন জাতীয় ফুটবলার। আমিও দীর্ঘদিন জাতীয় দলে খেলেছি, অধিনায়কত্ব করেছি। এখন বিসিবির পরিচালক হিসেবে দেশের ক্রিকেট উন্নয়নের কাজ করছি। আপাতত রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই। সব রাজনৈতিক দলকে সম্মান জানিয়ে বলতে চাই—এ মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসে না। রাজনীতি নিয়ে আমি ভাবছিও না।’

তার এই মন্তব্য স্পষ্টই জানিয়ে দেয়—জামায়াতে যোগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের কোনো সত্যতা নেই।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া