• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তাড়াশে অবৈধভাবে খনন করার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০২:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে এক ঠিকাদার কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার ঝুরঝুরি এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা  হয়।

জানা যায়, উপজেলার ঝুরঝুরি গ্রামের মাঠে একই গ্রামের বাসিন্দা ফজলার রহমানের জমি লিজ নিয়ে গোলাম মোস্তফা নামের জনৈক্য ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান অভিযান পরিচালনা করে ঠিকাদার গোলাম মোস্তফা কে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে নগদ এক লাখ জরিমানা সহ অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

গোলাম মোস্তফা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা ফেরত দেয়ায় মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে আসছে, অপরদিকে জলাবদ্ধতায় ফসলহানী সহ জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যেখানেই পুকুর খনন,সেখানেই  অভিযান পরিচালনা করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিপদসীমার নিচে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ করতে চাওয়া জাপা নেতার বাড়িতে রাত্রিযাপন নাহিদ-হাসনাতের
ছবি: সংগৃহীত
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিজিবির সহায়তা